ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

রাশিয়ার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে; অভিযোগের তীর ইউক্রেনের দিকে

এবার ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার সকালে বেলগোরদ শহরে তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের হেলিকপ্টার হামলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইউক্রেনে সচরাচর রুশ হামলার ঘটনা ঘটলেও রাশিয়ায় পাল্টা হামলা তেমন একটা দেখা যায় না। এ হামলায় দায় স্বীকার করেনি ইউক্রেন।

যে ডিপোতে আগুন লেগেছে, ইউক্রেন সীমান্ত থেকে তা মাত্র ৩৫ কিলোমিটার দূরে। ফটো ও ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ আগুন লাগে।

বিবিসি জানিয়েছে, বেলগোরদ শহরের আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন, সামরিক হেলিকপ্টার দিয়ে ওই তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন।

গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘শুক্রবার ভোরে যে আগুন লেগেছে, তা ইউক্রেনের দুই হেলিকপ্টার হামলায় ঘটেছে।’

তিনি জানান, হামলার জেরে অন্তত দু’জন আহত হয়েছেন। তবে তারা গুরুতর আহত নন।

গভর্নর গ্লাদকভ জানান, আগুন নেভাতে কাজ করছেন অগ্নিনির্বাপন কর্মীরা। তেলের ডিপোর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

এর দুই দিন আগে ওই এলাকার একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

Tag :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

রাশিয়ার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে; অভিযোগের তীর ইউক্রেনের দিকে

Update Time : ১০:২২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২