ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকের ড্রামে ভেতর চেপে বাড়ি ময়মনসিংহে ফিরছিলেন ১০ যাত্রী

দেশে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। এবারের লকডাউনে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস ও কল-কারখানা। একই সঙ্গে বন্ধ গণপরিবহন। তবে জরুরিসেবা হিসেবে পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে এর মধ্যেই গন্তব্যে ফিরছে মানুষ। আর গন্তব্যে পৌঁছতে বেছে নিচ্ছে অভিনব এবং ঝুঁকিপূর্ণ পন্থা।

লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকের ড্রামে ভেতর চেপে বাড়ি ময়মনসিংহে ফিরছিলেন ১০ যাত্রী। ঢাকার কাওরান বাজারের মাছের আড়তে মাছ নামিয়ে ঢাকা ও গাজীপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট অতিক্রম করে ট্রাকটি। বিপত্তি বাধে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর চেকপোস্টে এসে।

শুক্রবার দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়।। এ সময় মাছের ড্রামের ভেতর থেকে ১০ জনকে আটক করে পুলিশ।পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ট্রাকচালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলো। তখন ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক সন্দেহ হলে তা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ট্রাকে থাকা মাছের ড্রামের ভেতর থেকে ১০ যাত্রীকে উদ্ধার করা হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকের ড্রামে ভেতর চেপে বাড়ি ময়মনসিংহে ফিরছিলেন ১০ যাত্রী

Update Time : ০৪:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১