ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

লিওনেল মেসির দেশ কোপা আমেরিকায় শুরুটা করল জয় দিয়েই

কাতারে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনো বড় প্রতিযোগিতা খেলতে নামল আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশ কোপা আমেরিকায় শুরুটা করল জয় দিয়েই। কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিলো আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন ইউলিয়ান আলভারেস। ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বৃদ্ধি করেন লাউতারো মার্তিনেস।

৪৯ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তার ডান পায়ের মাটি ঘেঁষা শটে বল জালে জড়িয়ে যায়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল ছিল মেসির। দ্বিতীয় স্থানে ছিলেন তরুণ আলভারেস। তাঁর গোলেই কোপা শুরু করল আর্জেন্টিনা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

লিওনেল মেসির দেশ কোপা আমেরিকায় শুরুটা করল জয় দিয়েই

Update Time : ০৩:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪