ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

শচীন টেন্ডুলকারের ১ কোটি রুপি সহায়তা অক্সিজেনের জন্য

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রীতিমত হিমশিম খাচ্ছে ভারত। অতিমারিতে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন তিন লক্ষাধিক মানুষ, প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রয়োজনীয় চিকিৎসা এবং অক্সিজেনের অভাবে চোখের সামনেই মারা যাচ্ছেন প্রিয়জন। এমন অবস্থায় ভারতের অক্সিজেন তহবিলে ১ কোটি টাকা দান করলেন আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান শচীন রমেশ টেন্ডুলকার।

তিনি বলেন, ২৫০ জনের বেশি তরুণদের একটি গ্রুপ অক্সিজেন কেনার জন্য ফান্ড কালেকশন করছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর স্থাপনের জন্য টাকা সংগ্রহ করছেন। আমি তাদের ফান্ডে সাহায্য করলাম। আশা করছি ভারতের বিভিন্ন হাসপাতালে তাদের উদ্যোগে অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে।

করোনার বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করা শচীন বলেন, যতদিন আমি খেলেছি, পুরো ভারতবাসী আমাকে সাফল্য পেতে উৎসাহ দিয়েছে। এখন আমাদের সবাইকে একসঙ্গে অতিমারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। এই যুদ্ধেও আমাদের জিততে হবে।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। তবে সংশ্লিষ্টরা বলছেন, করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন এবং প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৯৮ জন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শচীন টেন্ডুলকারের ১ কোটি রুপি সহায়তা অক্সিজেনের জন্য

Update Time : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১