ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শহীদ মিনারে ঢল নেমেছে হাজারো মানুষের, চলছে স্লোগান

শনিবার (৩ আগস্ট) বেলা আড়াইটার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। তিনটার পরে শহীদ মিনার জনসমুদ্রে রূপ নেয়।

এসময় আন্দোলনকারীরা ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’; ‘বিচার চাই বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই’; ‘দিয়েছিতো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘দালালি না রাজপথ?, রাজপথ রাজপথ’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’; ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’; ‘এক দুই তিন চার, শেখ হাসিনা স্বৈরাচার’- প্রভৃতি স্লোগান দেন।

এসময় আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের আক্রমণ ও গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে শুক্রবার ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়াও শহীদ মিনারে বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ বিষয়ে শনিবার এক বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আজকে কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কেন্দ্রীয় সমন্বয়ক টিমের সর্বোচ্চ উপস্থিতি থাকবে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শহীদ মিনারে ঢল নেমেছে হাজারো মানুষের, চলছে স্লোগান

Update Time : ১১:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪