ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৬৬ জনের

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন এবং করোনায় মারা গেছেন ১০ হাজার ২৬৬ জনের।

এর আগের দিন বৃহস্পতিবার বিশ্বজুড়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জন এবং করোনায় মৃত্যু হয়েছিল ৯ হাজার ৯২৭ জনের।

প্রতিদিনের মতো শুক্রবারও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে করোনা সংক্রমিত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন এবং এই রোগে মারা গেছেন ২ হাজার ৬৮৩ জন।

এছাড়া এই দিন বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার লক্ষ্য করা গেছে, সেসব দেশ হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৫০৩, মৃত ২৬৩), ভারত (নতুন আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ১৪২, মৃত ৮৬২), ব্রাজিল (নতুন আক্রান্ত ২ লাখ ৫৭ হাজার ২৩৯, মৃত ৭৭৯), জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৪৬৪, মৃত ১৭৯), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৮৯৮, মৃত ৩৭৮), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৯২২, মৃত ১৯৯) ও রাশিয়া (নতুন আক্রান্ত ৯৮ হাজার ৪০, মৃত ৬৭৩)।

শুক্রবারের পর বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৭ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৭৭ জনে এবং করোনায় মোট মৃতের সংখ্যা হয়েছে ৫৬ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন। বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন।

এইদিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। এর ফলে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির মোট সংখ্যা পৌঁছেছে ২৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬০৪ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিলো চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৬৬ জনের

Update Time : ০৪:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২