ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

শুটিংয়ে চিত্রনায়ক নিরব গুরুতর আহত হয়েছেন

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৩:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ৩১৬ Time View

পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ সিনেমার শুটিং করতে বর্তমানে সিলেটের জাফলংয়ে রয়েছেন নিরব। বুধবার শুটিং করতে গিয়ে চিত্রনায়ক নিরব গুরুতর আহত হয়েছেন। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পায়ে ব্যান্ডেজ থাকায় বর্তমানে বিশ্রামে আছেন তিনি।

নিরব নিজের আহত হবার খবর জাফলং থেকে নিশ্চিত করেছেন। জাফলংয়ের একটি পদ্মবিলে বুধবার রাত ১টা নাগাদ নৌকায় শুটিং চলাকালে নিরবের বাঁ পায়ের তালু কেটে জখম হয়েছে। এসময় তার সঙ্গে আছেন চিত্রনায়িকা বুবলীও।

নিরব বলেন, ‘একটি ডোবার মধ্যে শুটিং করতে গিয়েছিলাম আমি আর বুবলী। সেখানে অনেক জোঁক আর সাপ। এরমধ্যেই শুটিং করে যখন উপরে উঠে আসবো দেখি যে পায়ে বিশাল এক জোঁক। এমন জোঁক আমি কখনো দেখিনি। ভয় পেয়ে সেটা পা ঝাঁকিয়ে ফেলতে গিয়ে নৌকার বাঁশের ছাঁচে ঘষা দিই। সেখান থেকেই পা কেটে রক্তারক্তি অবস্থা।’

আপাতত বিশ্রামে আছেন জানিয়ে নিরব বলেন, ‘স্থানীয় একটি ক্লিনিকে বিশ্রাম নিয়েছি৷ দুই একটা দিন রেস্ট নিয়ে আবার কাজ শুরু করবো।’

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

শুটিংয়ে চিত্রনায়ক নিরব গুরুতর আহত হয়েছেন

Update Time : ০৩:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১