ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ পরিবারের সদস্যরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৪ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা।

এ সময় তাদের কয়েকজনের হাতে গণঅভ্যুত্থানে নিহতদের ছবি ও ন্যায়বিচারের আহ্বানসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

আন্দোলনকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে গিয়েছি। কিন্তু সহানুভূতির পরিবর্তে অবহেলা পেয়েছি।

তারা আরো বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ব্যস্ততম মোড় অবরোধ করেছি। এটাই আমাদের শেষ অবলম্বন।

তাদের দাবিগুলো হচ্ছে, প্রতিটি হত্যার বিচারের লক্ষে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে। শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং শহীদ পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া শহীদ পরিবারের ন্যায্য সম্মানী তাদের পরিবারের সাথে আলোচনা করে প্রদান করতে হবে। শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ পরিবারের সদস্যরা

Update Time : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫