ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

শোনা যাচ্ছে, এক OTT সংস্থাকে বিয়ের ছবি ও ভিডিয়োর স্বত্ত্ব বিক্রি করেছেন রণবীর আলিয়া

‘চাইল্ডহুড ক্রাশ’ রণবীর কাপুরের হাত ধরে সংসারী হলেন আলিয়া ভাট। বৃহস্পতিবার গোধূলী লগ্নেই RanAlia -র বিয়ে হয়েছে বলে খবর। ইতিমধ্যেই বাস্তুর ছাদে দেখা গিয়েছে দুই অভিনেতাকে।

গোটা দেশ আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের এক ঝলক দেখার অপেক্ষায় অধীর ছিল। কিন্তু, বিয়ের আগে অভিনেতাদের বাড়ির অন্দরে উঁকি পর্যন্ত দেওয়া যায়নি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে চার হাত এক হয়েছে। প্রকাশ্যে এই বিয়ে নিয়ে কথা পর্যন্ত বলেনি দুই পরিবার।

কিন্তু, এই বজ্রআঁটুনি কেন? কেনই বা ‘সোশ্যাল বাটারফ্লাই’ আলিয়া ভাট নিজের জীবনের এত বড় মোমেন্ট নিয়ে কোনও মন্তব্য করছেন না? এবার প্রকাশ্যে এল ওই রহস্য।

কানাঘুষোয় শোনা যাচ্ছে, এক OTT সংস্থাকে বিয়ের ছবি ও ভিডিয়োর স্বত্ত্ব বিক্রি করেছেন রণবীর আলিয়া। আর সেই চুক্তির জেরেই বিয়ের কোনও ছবি তাঁরা সামনে আনতে পারবেন না।

সূত্রের খবর, কয়েক মাস পর দু’জনের বিয়ের অনুষ্ঠানটি স্ট্রিম করবে সংশ্লিষ্ট OTT প্ল্যাটফর্ম। এর জন্য নাকি ৯০ থেকে ১১০ কোটি টাকা নিয়েছেন দম্পতি! যদিও বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

তবে এর আগে একইভাবে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আমাজন প্রাইম ভিডিয়োতে তাঁদের বিয়ের অনুষ্ঠান দেখা যাবে বলেই খবর। এর জন্য নাকি ৮০ কোটি টাকা নিয়েছেন ভিক-ক্যাট। এই কারণেই তাঁরাও নাকি রাখঢাক করেই বিয়ে করেছিলেন।

তবে বিয়ের বেশ কয়েক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত আমাজনের তরফে ভিকি-ক্যাটের বিয়ে স্ট্রিম করা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। এর আগে শোনা গিয়েছিল, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস নিজেদের বিয়ের ছবি ও ভিডিয়োর স্বত্ত্ব ১৮ কোটি টাকায় বিক্রি করেছেন।

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিও নাকি এক মার্কিন ম্যাগাজিনকে বিয়ের যাবতীয় ছবির স্বত্ত্ব বিক্রি করেছিলেন। যে টাকা তাঁরা পেয়েছিলেন তা এক চ্যারিটির হাতে তুলে দিয়েছিলেন বলে খবর।

এদিন রণবীর এবং আলিয়ার বিয়ের প্রাক্কালে নেটফ্লিক্সের তরফে একটি মিষ্টি ভিডিয়ো আপলোড করা হয়েছে। যেখানে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এবং কাপুর অ্যান্ড সন্স ছবির দু’টি দৃশ্যকে একসঙ্গে এডিট করে শুভেচ্ছা জানানো হয়েছে বর-বধূকে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শোনা যাচ্ছে, এক OTT সংস্থাকে বিয়ের ছবি ও ভিডিয়োর স্বত্ত্ব বিক্রি করেছেন রণবীর আলিয়া

Update Time : ০৩:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২