ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

সংক্রমণ বাড়লে ফের বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৫ Time View

করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে জামালপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষার্থীদের পাঠদান করা হয়, যাতে সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা না থাকে। সেই হিসাবগুলো মাথায় রেখে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

‘তারপরও যদি কোনো কারণে সংক্রমণ বাড়ার শঙ্কা দেখা দেয়, তাহলে সংক্রমণ বন্ধের চেষ্টা করা হবে। যদি প্রয়োজন হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধও করা হতে পারে’ যোগ করেন তিনি।

দীপু মনি আরও বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যদি সরকারি নীতিমালা না মানে, তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমরা অবহেলা করতে পারি না।’

তিনি বলেন, ‘অনেকেই আশঙ্কা করছেন করোনাকালে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। তবে আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, ৯৩ শতাংশ শিক্ষার্থী তা জমা দিয়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাটি হয়তোবা সঠিক নয়।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে কেউ না এলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করবে কী কারণে তারা আসছে না। তখন ঝরে পড়ার বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। কেউ ঝরে পড়লে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

সংক্রমণ বাড়লে ফের বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

Update Time : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১