ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৮ Time View

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কবে থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হবে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও অনুসরণ পদ্ধতি প্রণয়ন, এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করাসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, করোনা সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে জাতীয় পরামর্শক কমিটি মতামত দিয়েছে। বর্তমানে এ হার ১২ শতাংশে নেমেছে। কয়েক দিনের মধ্যে তা ১০ শতাংশে নেমে যাবে।
Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে

Update Time : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১