ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

সংসদের শুরুর দিনে ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১৯৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে। আর এই সংসদকে ডামি নির্বাচনের অবৈধ সংসদ দাবি করে শুরুর দিনই ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর ঢাকায়ও সাতটি জায়গায় এই মিছিল হবে।

রাজধানীতে অন্তত ৭ স্পটে মিছিল করার প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এসব স্পটে সিনিয়র নেতারাও অংশ নেবেন। সারা দেশে কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। মিছিলের সময় কোনো ধরনের উসকানিতে পা না দিতেও সব পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দিয়েছে বিএনপি।

‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে’ সব মহানগর, জেলা, উপজেলা-থানা, পৌরসভা অর্থাৎ সব ইউনিটে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ৭ জানুয়ারি নির্বাচনের পর এর আগে জেলা ও মহানগরেও একই কর্মসূচি পালন করেছে বিএনপিসহ মিত্ররা।

বিএনপি নেতারা জানান, আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর ডাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ বর্জন করাটা ছিল প্রাথমিক বিজয়। এখন তারা নতুনভাবে আন্দোলনে নেমেছেন। সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই তারা কালো পতাকা মিছিল করে প্রতিবাদ জানাবেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, রাজধানীর ঢাকায় সাত স্পট থেকে কালো পতাকা মিছিল বের করবে উত্তর ও দক্ষিণ বিএনপি। মহানগর দক্ষিণের উদ্যোগে দুপুর ২টায় একযোগে মতিঝিল, নিউমার্কেট, যাত্রাবাড়ী ও দয়াগঞ্জ এলাকায় মিছিল বের করার কথা রয়েছে। একই সময়ে মহানগর উত্তরের উদ্যোগে মিছিল হবে শাহজাদপুর, উত্তরা ও মিরপুর এলাকায়। ঢাকা মহানগর নেতারা জানান, তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শান্তিপূর্ণভাবেই তারা মিছিল বের করবেন। এজন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহযোহিতা চান।

একই দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করবে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলো। বিকাল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে মিছিল করবে ১২ দলীয় জোট এবং গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি। বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট। বেলা ১১টায় পল্টন মোড় থেকে এলডিপি, বিকালে বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, বেলা সাড়ে ১১টায় তোপখানা রোডের মেহরাব প্লাজার সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য, বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন লেবার পার্টি মিছিল বের করবে।

এদিকে আজ দেশের সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ কর্মসূচি তারা পালন করবেন। বিবৃতিতে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সব জেলা সংগঠন ও জেলাবাসীর প্রতি আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সংসদের শুরুর দিনে ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপি

Update Time : ০৩:০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪