ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ৩২৪ Time View

টানা তিন দিন সরকারি ছুটি পেয়ে গ্রামের বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এ কারণে আজ সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ পড়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।

ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সাপ্তাহিক ছুটি থাকার কারণে বুধবার মধ্যরাত থেকেই যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। হঠাৎ বাড়তি চাপ পড়ায় যানবাহন পারাপারে কিছুটা হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে ফেরিঘাট এলাকায় অপেক্ষায় থাকা এসব যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোটবড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক বাস, চার শতাধিক ব্যক্তিগত ছোট গাড়ি এবং পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সরকারি বন্ধের কারণে ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি পারাপারের কাজে নিয়োজিত আছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ

Update Time : ০৯:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১