ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরপুরে বাল্যবিবাহের আয়োজনে বর, পিতা, কাজী ও ঘটককে জেল

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদারডাঙ্গী গ্রামে সোনালী আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কাজীকে ১বছর এবং কণের পিতা ও ঘটক কে ৬মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদারডাঙ্গী গ্রামের হারুন হাওলাদারের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী সোনালীর সাথে পার্শ¦বতি দুর্জনখার ডাঙ্গী গ্রামের শহীদ বেপারীর ছেলে রানা বেপারী (২৫) সাথে গত রবিবার দিবাগত রাতে বাল্যবিয়ের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রাত ১১টায় অভিযান চালায়। অভিযানে বর রানা (২৫) ও বিয়ের কাজী জলিল বেপারী (৫০) কে ১বছর এবং কনের বাবা হারুন হাওলাদার (৪৫) ও ঘটক নুর মোহাম্মদ (৫১) কে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয় । ২০১৭ সালের বাল্যবিবাহ আইন-৭ (১) এর ক ও বিয়ের কাজীকে ৮ ধারায় সাজা প্রদান করা হয়।

Tag :

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

সদরপুরে বাল্যবিবাহের আয়োজনে বর, পিতা, কাজী ও ঘটককে জেল

Update Time : ০৩:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২