ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

সন্ধ্যায় বন্ধ ঘোষণা করে রাতে ফেরি চালু

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার কয়েক ঘণ্টা না পেরোতেই আবার চালু হলো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল।

রবিবার (৯ মে) রাতে এ খবর নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ।

তিনি জানান, পৌনে দশটার দিকে শিমুলিয়া ঘাট থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে তিনটি ফেরি ছেড়ে যায়। ঘাটে অনেক যান আছে। তাই সারারাত ফেরি চালু রাখার সম্ভাবনা আছে।

খোঁজ নিয়ে জানা গেছে- ফেরি কুমিল্লা, ক্যামেলিয়া ও কুঞ্জলতা যান নিয়ে শিমুলিয়া ঘাট ছাড়ে। এর আগে সন্ধ্যায় বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ।

গতকাল শনিবার থেকে দফায় দফায় কয়েকবার ফেরি বন্ধ করা হয়। আবার হঠাৎ করে ফেরি চালু করা হয়। কর্তৃপক্ষ শুক্রবার দিবাগত রাতে নির্দেশনা দিয়েছিলো দিনে ফেরি বন্ধ রেখে রাতে চালু রাখতে।

তবে শনিবার দিনে তিনটি ফেরি ও রবিবার দিনে দুইটি ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে যায়, যেখানে জরুরি অ্যাম্বুলেন্সের পাশাপাশি হাজার হাজার যাত্রী পদ্মা পার হয়। গতকাল রাতেও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ঘাটের সবগুলো ফেরি চলে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

সন্ধ্যায় বন্ধ ঘোষণা করে রাতে ফেরি চালু

Update Time : ০৫:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১