ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সপ্তাহের ব্যবধানে অধিকাংশ খাদ্যপণ্য বিক্রি হচ্ছে পূর্বের মূল্যে; কিছুটা কমেছে পিয়াজের দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পিয়াজের দাম কিছুটা কমেছে। এছাড়া অধিকাংশ খাদ্যপণ্য বিক্রি হচ্ছে পূর্বের মূল্যে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পিয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। গত সপ্তাহে দাম বেড়ে প্রতিকেজি আলু বিক্রি হয় ৩০ টাকা, এখনো ওই দামেই বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা।

এক কেজি গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, টমেটো কেজি ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, বেগুনের  ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০ টাকা।

এছাড়া পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

সপ্তাহের ব্যবধানে অধিকাংশ খাদ্যপণ্য বিক্রি হচ্ছে পূর্বের মূল্যে; কিছুটা কমেছে পিয়াজের দাম

Update Time : ০৬:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২