ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

সব রিপোর্ট পাওয়ার পর বুধবার খালেদা জিয়ার বাসায় ফেরার সিদ্ধান্ত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কিছু রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। বাকি রিপোর্টগুলো আগামীকাল বুধবার পর্যালোচনা করা হবে। এরপর তার বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত হবে।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, নতুন করে তার স্বাস্থ্যের অবনতি কিংবা উন্নতি কোনোটাই নেই। তিনি আগের মতোই আছেন। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিভিন্ন পরীক্ষা করানোর জন্য। যেসব পরীক্ষা বাসায় রেখে করানো সম্ভব ছিল না।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল হয়ত জানা যাবে ম্যাডাম কবে বাসায় ফিরবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন চিকিৎসক নেতা বলেন, আমি যতটুকু খোঁজ নিয়েছি ম্যাডামের অবস্থা মোটামুটি ভালো। তার পুরোনো যেসব রোগ, সেগুলো আগের মতোই আছে। ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। দেশে এসব রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা নেই। দেশের বাইরে ছাড়া তার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ওনার কিছু অসুস্থতা ছিল, কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এজন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই চিকিৎসায় তিনি মোটামুটি রেসপন্স করছেন।
৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।
Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

সব রিপোর্ট পাওয়ার পর বুধবার খালেদা জিয়ার বাসায় ফেরার সিদ্ধান্ত

Update Time : ০৫:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩