ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

সব স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ২৮৮ Time View

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই ভর্তি নিতে হবে লটারির মাধ্যমে, পরীক্ষা নয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এ সংক্রান্ত এক অফিস আদেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ভর্তি পরিচালনা কমিটি, ঢাকা মহানগরের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি অভিভাবক, ব্যবস্থাপনা ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি নীতিমালা (সংশোধিত-২০২১) অনুসরণ করে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনোভাবেই ১১০ টাকার বেশি ফি নেওয়া যাবে না।

২০২২ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

সব স্কুলে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

Update Time : ০৪:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১