ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

সমীর ওয়াংখেড়েকে আড়ালে অনেকেই ডাকেন ‘বলিউডের ত্রাস’

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৩৩০ Time View

মুম্বাই মাদককাণ্ডে একের পর এক নতুন মোড়। গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের সাথে নজরে এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েও। তার বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। এবার তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। তার আশঙ্কা তাকে গ্রেফতার করতে পারে মুম্বাই পুলিশ।

সমীর ওয়াংখেড়েকে আড়ালে অনেকেই ডাকেন ‘বলিউডের ত্রাস’। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) জোনাল ডিরেক্টর এর আগেও বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিকে জরিমানা দিতে বাধ্য করেছিলেন। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার নারকোটিক্স অপারেশনের আগে কাজ করতেন শুল্ক ও পরিষেবা কর বিভাগে।
২০১১ সালে তিনি মুম্বাই বিমানবন্দরে কাস্টমস বিভাগের প্রধান ছিলেন। সেই সময় অনেক বলি সেলেব্রিটিকে নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করেছিলেন তিনি। সেই তালিকায় ছিলেন স্বয়ং শাহরুখ খানও। এই প্রথম কিং খানের সাথে তার বিরুদ্ধ সম্পর্ক নয়। সেই সময় শাহরুখকে অতিরিক্ত লাগেজ বহন করার জন্য বিমানবন্দরে ১.৫ লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য করেছিলেন এই সমীর ওয়াংখেড়েই। শুধু তাই নয়, ২০১১-এর জুলাইতে মুম্বাই বিমানবন্দরে শাহরুখকে কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল।
প্রসঙ্গত, হল্যান্ড এবং লন্ডনে পারিবারিক ছুটি কাটিয়ে মুম্বাই বিমানবন্দরে এসেছিলেন অভিনেতা। সেই সময়, ওয়াংখেড়ে বিমানবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার ছিলেন। অতিরিক্ত লাগেজ কেন এবং বিমানবন্দরের নিয়ম অনুযায়ী অতিরিক্ত অর্থ দিয়েই সেই লাগেজ ছাড়াতে বাধ্য করেন বর্তমানের এনসিবি কর্তা।
Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সমীর ওয়াংখেড়েকে আড়ালে অনেকেই ডাকেন ‘বলিউডের ত্রাস’

Update Time : ০১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১