ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও দু-তিনদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালের দিকে ঢাকার আকাশে রোদ থাকলেও বেলা বাড়তেই বাড়ে মেঘের আনাগোনা। বেলা সাড়ে ১১টার দিকে নামে বৃষ্টিও।
বৃষ্টি অব্যাহত থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারেও বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘এই বৃষ্টির প্রবণতা আগামী দু-তিনদিন অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তায় এই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি দেশের দক্ষিণাঞ্চলে বেশি হচ্ছে।’
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায়, ৪৪ মিলিমিটার। এ সময়ে ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
অপরদিকে আবহাওয়ার সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপে পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Update Time : ০৪:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১