ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে শ্রীলঙ্কার বিরোধী নেতারা ঐকমত্যে পৌঁছেছেন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের ঘোষণার পর একটি সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে দেশটির বিরোধী নেতারা ঐকমত্যে পৌঁছেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ।

প্রতিবেদনে বলা হয়, দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো রোববার জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বুধবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে।

বৈঠক শেষে ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতা বিমল বীরাবানসা বলেন, অন্তবর্তীকালীন সব দলের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে নীতিগতভাবে একমত হয়েছি।

তিনি আরও বলেন, এটা হবে এমন একটি সরকার যেখানে সব দলের প্রতিনিধি থাকবেন।

এর আগে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ১৩ জুলাই পদত্যাগ করবেন। শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিতে পদত্যাগ করছেন রাজাপাকসে। প্রেসিডেন্ট তাকে এ কথা নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন স্পিকার।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে শ্রীলঙ্কার বিরোধী নেতারা ঐকমত্যে পৌঁছেছেন

Update Time : ০৫:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২