ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

সাংবাদিক রোজিনা সিএমএম আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সিএমএম আদালতে তোলা হয়েছে। সরকারি অফিস থেকে তথ্যচুরির অভিযোগে দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে তাকে সিএমএম আদালতের উদ্দেশে শাহবাগ থানা থেকে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের একটি গাড়িতে করে তাকে আদালতে নিয়ে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ‘শাহবাগ থানা থেকে নিয়ে সিএমএম আদালতের হাজতখানায় রোজিনাকে রাখা হয়েছে। আজ আদালতে উপস্থাপন করা হবে।’ তবে কোনও রিমান্ড চাইবেন কিনা এ বিষয়ে স্পষ্ট তিনি কিছু বলেননি।

এর আগে রাতে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় রাখা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা অভিযোগের ভিত্তিতে তথ্য চুরির অভিযোগে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের পিএস এর রুমে দীর্ঘ ছয় ঘণ্টা আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের বিরুদ্ধে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

সাংবাদিক রোজিনা সিএমএম আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন

Update Time : ০৪:২২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১