ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

সাংবাদিক রোজিনার জামিন আদেশ রবিবার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ৩১৫ Time View

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনের আদেশ আগামী রবিবার ধার্য করা হয়েছে। মুচলেকা ভিডিও দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের প্ররিপ্রেক্ষিতে আদালত এ সময় মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (২০ মে) শুনানির ধার্যকৃত দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হয়। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি এক সপ্তাহ পেছানোর আবেদন করেন।

এর আগে গত সোমবার সোর্সের কাছ থেকে একটি চিঠি আনতে গিয়ে সচিবালয়ে ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম। পরে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা দিয়ে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

ওই চিঠির বিষয়ে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু মঙ্গলবার গণমাধ্যমকে জানান, চিঠিতে ভ্যাকসিনের তিনটা কোম্পানির নাম লেখা ছিল। ভ্যাকসিন নিয়ে তিনটি কমিটির বিষয়ে লেখা ছিল যে কোন কমিটি সুপারিশ করেছে। তবে চিঠিটা রোজিনা খুলেও দেখেনি।

Tag :

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

সাংবাদিক রোজিনার জামিন আদেশ রবিবার

Update Time : ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১