ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

সাকিব ৩ কোটি ২০ লাখ রুপিতে ফের কলকাতায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৫২১ Time View

এক মৌসুম বাদে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর মধ্য দিয়ে আবারও কেকেআরে ফিরলেন তিনি।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কেকেআরের পাশাপাশি পাঞ্জাব কিংসও নিলামে সাকিবকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। তবে শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নেয় কেকেআর।

আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। ২০১১ আসর থেকে নিয়মিত আইপিএল খেলছেন তিনি। সর্বশেষ আসরটা অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি।

এখন পর্যন্ত আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ২১ গড়ে ৭৪৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৬.৭। এছাড়া ৭.৪৬ ইকোনমি রেটে ও গড়ে ২৮ রান দিয়ে ৫৯ উইকেট নিয়েছেন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সাকিব ৩ কোটি ২০ লাখ রুপিতে ফের কলকাতায়

Update Time : ১১:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১