ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • ৪৯৬ Time View

দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন।

করোনার সংক্রমণ ও মৃত্যু দুই দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ২ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবিসি’র দিস উইক অনুষ্ঠানে ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে সংক্রমণের মাত্রা হুট করে পাল্টে যাবে না। স্পষ্টতই আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি একইরকম থাকবে। এমনও হতে পারে দুই-তিন সপ্তাহ ধরে সংক্রমণ নিম্নমুখী থাকার পর এর তীব্রতা বাড়তেই থাকবে।’
এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানেও একই সতর্কবার্তা দিয়েছেন ফাউচি। থ্যাংকসগিভিং ডে’র ছুটি চলাকালীন ভ্রমণের সময় জনগণকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, পরিবহন সুরক্ষা প্রশাসনের পরিসংখ্যান অনুসারে, থ্যাংকসগিভিং ছুটির দিন বাদ দিলেও গত সপ্তাহে প্রতিদিন ৮ থেকে শুরু করে কোনও কোনও দিন ১০ লাখেরও বেশি যাত্রী মার্কিন বিমানবন্দর চেকপয়েন্টগুলোতে যাত্রা করেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে প্রথম শনাক্তের পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার মানুষের।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে

Update Time : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০