ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারাবিশ্বে আজ অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০৩ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বে আজ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, এর মধ্যেও দেশের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা তার ওপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যার ফলে পরিবহন খরচ বেড়েছে, পণ্যমূল্য বেড়েছে, প্রতিটি জিনিসের মূল্য আজ ধরাছোঁয়ার বাইরে। অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে, আমাদের দেশে এখনও অর্থনীতিকে গতিশীল রেখেছি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টা ২১ মিনিটে তিনি সেনানিবাস উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান।
প্রধানমন্ত্রী বলেন, আমি সবার কাছে আহ্বান করেছি যেহেতু খাদ্যপণ্যের মূল্য বেড়ে গেছে এক ইঞ্চি জায়গাও আমরা অনাবাদি রাখবো না। সব অনাবাদি জমি আমরা আবাদের আওতায় আনবো।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশ আরও উন্নত হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশ্রস্ত্র বাহিনী গড়ে উঠেছে। আমরা সেনানিবাসের আধুনিকায়নে কাজ করে যাচ্ছি। এই সেনানিবাস হাওর এলাকার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এই অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করতে হয়। আমাদের রাষ্ট্রপতি এই অঞ্চল থেকে বার বার নির্বাচিত হয়েছেন। এই দুর্গম অঞ্চলের মানুষের পাশে থাকা তাদের সুখ-দুঃখের সাথী হওয়া, তাদের ভাগ্য পরিবর্তনে তিনি নিরলস পরিশ্রম করেছেন। তিনি যখন রাষ্ট্রপতি হন তখন তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন এই অঞ্চলে একটি সেনানিবাস হোক। তারই ইচ্ছায় এই সেনানিবাস আমরা গঠন করেছি এবং তার নামেই এই সেনানিবাস আমরা উৎসর্গ করেছি। তার নামে এই সেনানিবাস করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।’
এরপর দুপুর ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে মিঠামইন ছেড়ে যাবেন।
Tag :
জনপ্রিয়

সারাবিশ্বে আজ অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি

Update Time : ০৭:২২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩