ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে: বাংলাদেশ রেলওয়ে

সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে বর্তমান পরিস্থিতিতে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে। এর ফলে, সীমিত আকারে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫) থেকে বেশ কিছু লোকাল ও কমিউটার ট্রেন চলাচলা শুরু হবে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।

রেল সচিব বলেন, কারফিউ শিথিলের সময়টাতে যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে কাল থেকে। এসময়ে স্বল্প দূরত্বের লোকাল-কমিউটার ট্রেন চলবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলবে।

তিনি বলেন, শুরুতে কাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ দেশের আরও বেশ কিছু রুটে ট্রেন চলবে। আর শুক্রবার (২৬) থেকে আন্তনগর ট্রেন চালু হতে পারে। যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে: বাংলাদেশ রেলওয়ে

Update Time : ১২:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪