ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রাম ও চাঁদপুরের ১০০ গ্রামে ঈদ বৃহস্পতিবার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • ৩৩৫ Time View

আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলার প্রায় ৬০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ঈদুল ফিতর উদযাপন করবেন। এছাড়া, আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে একই দিনে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে। সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯২ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

চাঁদপুরে সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো– হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বড়কুল, অলিপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়া চাঁদপুরের পাশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেন।

সাদ্রার মরহুম পীরের ছেলে জাকারিয়া আল মাদানী বলেন, ‘সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ ইছহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। তার মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বের যেকোনও স্থানে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করে থাকি। সৌদি আরবে ঈদ হবে বৃহস্পতিবার। তারপরও যদি এই রাতের যেকোনও সময় আমরা নির্ভরযোগ্য তথ্য পাই যে, বিশ্বের অন্য কোনও দেশে চাঁদ দেখা গেছে তাহলে আমরা বুধবারও ঈদ করতে পারি। না হলে বৃহস্পতিবারই উদযাপিত হবে ঈদ।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহীম জানিয়েছেন, চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ এবং মতলব উত্তরের বিভিন্ন এলাকায় আগাম ঈদ উদযাপন হয়। এসব এলাকায় ৩৪টি ঈদের স্থানে ঈদের জামাত হবে। এর মধ্যে ফরিদগঞ্জে ১৫টি, হাজীগঞ্জে ১৩টি এবং ছয়টি মতলব উত্তরে।

মির্জাখীল দরবার শরীফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতী, বাজালিয়া, ছদাহা, কেওচিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর; পটিয়া উপজেলার হাইদ

এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের পরিচালনা কমিটির সচিব বজলুর রহমান ও পীরজাদা মোহাস্মদ মছউদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তারা ইত্তেফাককে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদ পালনের কথা স্বীকার করে বলেন, ‘আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী কাল বৃহস্পতিবার আমরা ঈদ পালন করব। এছাড়া বোলায়খালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশ এর বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে তারাও কাল ঈদ পালন করবেন। ’

সৌদি আরবের আকাশে মঙ্গলবার (১১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার (১২ মে) ৩০ রমজান পূর্ণ হবে।

খালিজ টাইমসের খবরে বলা হয়, সৌদি আরবের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। বুধবার (১২ মে) হবে দেশটিতে রমজান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

গাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৬০ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কাল ঈদ পালন করবেন।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রাম ও চাঁদপুরের ১০০ গ্রামে ঈদ বৃহস্পতিবার

Update Time : ০৪:৪৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১