ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

‘স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড’ কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ১৬০ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্টান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ আগস্ট) ‘স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড’ কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের সকল ছাত্র-জনতাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন অতি দ্রুত সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে।

এই প্রেক্ষিতে, শুক্রবার আমরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যাবো, তাদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করব এবং সিভিল সার্জনদের সঙ্গে আলোচনা করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার জন্য তাদের অবহিত করব।

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি সমূহ—

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

‘স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড’ কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Update Time : ০৭:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪