ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

স্থগিত হওয়া এসএসসি নিয়ে অনিশ্চয়তা, পেছাচ্ছে এইচএসসি

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থগিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। ফলে এর প্রভাব পড়বে এইচএসসি পরীক্ষাতেও।

শিক্ষাবোর্ড সূত্র বলছে, এসএসসির পর এইচএসসি পরীক্ষা আয়োজন করতে শিক্ষাবোর্ডের প্রস্তুতিতে অন্তত দুই মাস প্রয়োজন। সেই হিসেবে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

মঙ্গলবার (২১ জুন) এমনই ইঙ্গিত দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

তিনি বলেন,‘চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় এর প্রভাব এইচএসসি পরীক্ষা শুরুতে পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। সেই হিসেবে বলা যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।

কবে নাগাদ এসএসসি পরীক্ষা শুরু হতে পারে এমন প্রশ্নে তপন কুমার বলেন, ‘বিষয়টি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমরা এক সপ্তাহের নোটিশে এসএসসি পরীক্ষা আয়োজনে প্রস্তুত। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশোধিত রুটিন প্রকাশ করবো।’

ঈদ-উল-আযহার আগে এসএসসি পরীক্ষা শুরুর কোনও সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বোর্ডের এক উধ্বর্তন কর্মকর্তা জানিয়েছে ঈদ-উল-আযহার ছুটির আগে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘পরীক্ষা আয়োজনে অনেক ধরণের প্রস্তুতির প্রয়োজন। এগুলো শেষ করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। ঈদ-উল-আযহার আর বেশি দিন বাকি নেই। সেই হিসেবে বলা যায়, ঈদ-উল-আযহার ছুটির আগে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা নেই।’

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করে সরকার। এ পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়।

অন্যদিকে এইচএসসির ফরম পূরণের সময় বাড়িয়েছে শিক্ষাবোর্ড। সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী ৬ জুলাই পর্যন্ত আগ্রহী পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ৭ জুলাই পর্যন্ত।

মহামারির কারণে চার মাস পিছিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তার কারণে ৮ জুন থেকে এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২২ জুন।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

স্থগিত হওয়া এসএসসি নিয়ে অনিশ্চয়তা, পেছাচ্ছে এইচএসসি

Update Time : ০৪:৩৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২