ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ২৬২ Time View
শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে।
আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে  শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে এবং আগামী ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগ্ররি স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটি কর্তৃক আয়োজিত ‘টিজিএস ডে-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের মন্ত্র দিয়েছেন তাতে গ্রেগ্রিয়ানরা সর্বাগ্রে এগিয়ে থাকবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। আমরা এখন খুব সহজেই দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। আমরা চাই শিক্ষাব্যবস্থায় রূপান্তর আনতে, আর সে পথেই হাঁটছি।
তিনি আরও বলেন, সেন্ট গ্রেগরির ছাত্ররা বরাবরই দেশের নেতৃত্ব দানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের দক্ষতার দিক দিয়ে আরও সমৃদ্ধশালী করতে হবে। সেন্ট গ্রেগরির শিক্ষার্থীরা সেভাবেই এগিয়ে যাচ্ছে।
বক্তৃতার এক পর্যায়ে স্মৃতিচারণ করে তিনি বলেন,  বাংলাদেশের প্রথম প্রাধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আমার পরিবারের সদস্যরাও এ প্রতিষ্ঠানে পড়েছে সেই সুবাদে আমি এই প্রতিষ্ঠানকে আমার নিজের প্রতিষ্ঠান বলেও মনে করি।
অনুষ্ঠানে ইউসুফ রেজাউর রহমানের সভাপতিত্বে এবং সৈয়দ এ হাবিবের সঞ্চালমায় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিড পেরেইরা।
অনুষ্ঠানে দ্যা গ্রেগরিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ইউসুফ রাহমান, রাজনীতিবিদ ও প্রতিষ্ঠানের সাবেক ছাত্র মুজাহিদ হোসেন সেলিম, প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে: শিক্ষামন্ত্রী

Update Time : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩