ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

হল বাড়ছে অনন্ত-বর্ষার ‘দিন:দ্য ডে’র

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ২৫৪৫ Time View

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত চিত্রনায়ক প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’ নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলছে। মুক্তির প্রথম দিন থেকেই ভালো যাচ্ছে ছবিটি। বুধবার সন্ধ্যায় মিরপুরের সনি সিনেমা হলে (স্টার সিনেপ্লেক্স) গিয়ে দর্শকদের  চাপ লক্ষ্য করা গেছে। টিকিট না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরেও গেছেন। সেই দাবির প্রেক্ষিতেই আগামীকাল (শুক্রবার) থেকে সিনেমাটির শো বাড়িয়ে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। মিরপুরের সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন বলেন, গত তিন দিন ধরে দিন- দ্য ডে’ সিনেমার সব টিকিট অগ্রীম বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমরা হলের সংখ্যা বাড়িয়ে দিব কাল থেকে। সবাই টিকেট পাবেন তখন। অনন্ত জলিল বলেন, সিনেপ্লেক্সগুলো দর্শকের চাপ সামলাতে পারছে না। আমি হলে হলে যাচ্ছি। শত শত দর্শক টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন। এটা খুব কষ্টকর। তবে শোয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে আমাকে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। উল্লেখ্য, ‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে।

নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

হল বাড়ছে অনন্ত-বর্ষার ‘দিন:দ্য ডে’র

Update Time : ০২:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২