ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

হাইকোর্টের বিচারিক কার্যক্রম সোমবার থেকে সীমিত আকারে শুরু

হাইকোর্টের বিচারিক কার্যক্রম সোমবার (১২ আগস্ট) থেকে সীমিত আকারে শুরু হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরই মধ্যে হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। রোববার (১১ আগস্ট) দুপুরে শপথ নেন প্রধান বিচারপতি।

এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের এই আটটি বেঞ্চে ফৌজদারি, দেওয়ানী, রিট এবং বিভিন্ন ধরনের আবেদনের শুনানি হবে।

তবে, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম কবে শুরু হবে এ বিষয়ে কিছু বলা হয়নি এই বিজ্ঞপ্তিতে।

শনিবার আপিল বিভাগের সাতজনের মধ্যে ছয়জন বিচারপতি পদত্যাগ করেন। ফলে দুপুরে প্রধান বিচারপতি শপথ নেয়ার পর এখন আপিল বিভাগের বিচারপতির সংখ্যা মাত্র দুইজন।

এদিকে, সুপ্রিম কোর্টের রীতি ও প্রথা অনুযায়ী, সোমবারই সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে অ্যাটর্নি কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

হাইকোর্টের বিচারিক কার্যক্রম সোমবার থেকে সীমিত আকারে শুরু

Update Time : ০৩:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪