ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলার রায় ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ওপর সংঘটিত নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

তিনি আরও জানান, “যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলায় সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে।”

অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সেগুলো হলো—
১) জুলাই-আগস্ট গণহত্যার বিচার সম্পন্ন করা,
২) জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং
৩) একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন।

তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানানো হবে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

Tag :

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা

Update Time : ০৬:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫