ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানী গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৩৪০ Time View

হেফাজত ইসলামের আন্দোলনে ভাংচুর-অগ্নিসংযোগের মামলায় খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর ও হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক  জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল।

ভাঙচুর ও অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে আছে বলে জানান ওসি আবু বকর সিদ্দিক।

এ নিয়ে গত এক সপ্তাহে পুরাতন ও নতুন মামলায় হেফাজতে ইসলামের অন্তত ১৯ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হলো।

এর আগে গতকাল বৃহস্পতিবার হেফাজতের যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও ঢাকা মহানগর নেতা মাওলানা সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তার হন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহসভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির খুরশিদ আলম কাসেমী।

তার আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত রবিবার গ্রেপ্তার হন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হক। তার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানী গ্রেপ্তার

Update Time : ০৬:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১