ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

‘১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৩০০ Time View
আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক-শ্রমিক নেতৃবৃন্দের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
এ সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেন, সভায় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ ঢাকাস্থ সব পরিবহন কোম্পানির প্রায় ৩০০ জন মালিক- শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ।
তিনি জানান, ১০ ডিসেম্বর গাড়ি চলাচলে যেন কোন প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবহন মালিক সমিতি।
Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

‘১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে’

Update Time : ০৫:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২