ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

৩৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৫৩৪ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। বিশ্ববিদ্যালয় পরিষদের একজন কর্মকর্তা বলেন, ৩৫টি বিশ্ববিদ্যালয়ের তারিখ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে আগামী ১২ জুন। সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯ মে এবং ২০টি সাধারণ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ১৯ জুন, ২৬ জুন এবং ৩ ও ১০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬, ১৮ ও ২০ জুন, বাংলাদেশ বিইউপি ২৬-২৭ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২ এপ্রিল এবং ডেন্টাল কলেজে ৩০ এপ্রিল, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে ঘোষণা করেছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে ২১ মে থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ ইউনিটে ২১ মে, ‘খ’ ইউনিটে ২২ মে, ‘গ’ ইউনিটে ২৭ মে, ‘ঘ’ ইউনিটে ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

৩৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Update Time : ০৫:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১