ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

৪৮ ঘণ্টার হরতাল শুরু, রাতেই রাজধানীতে ৩ বাসে আগুন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৫৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ২৪৪ Time View

একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে আজ। এর আগেই রাতে রাজধানীর গুলিস্তান, মিরপুর ও ধানমন্ডিতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাতে এসব আগুন দেয়ার এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১২টার দিকে ধানমন্ডি ল্যাবএইডের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

অন্যদিকে রাত ১২টা ১০ মিনিটে মিরপুর কালশী রোডে একটি বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপন করে বলে জানায় ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানে টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ৭টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

৪৮ ঘণ্টার হরতাল শুরু, রাতেই রাজধানীতে ৩ বাসে আগুন

Update Time : ০১:৫৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩