ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

​মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৪৮ Time View

লিওনেল মেসি কী বার্সেলোনাতেই থাকবেন নাকি চলে যাবেন অন্য ঠিকানায়?-বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এ বিষয়ে আছে নানা জনের নানা ভাবনা। মেসির ক্লাব ও জাতীয় দলের একসময়ের সতীর্থ হাভিয়ের মাসচেরানো অবশ্য তার ভাবনার কথা বলেননি। দেননি কোনো পরামর্শও। জানালেন, বন্ধু হিসেবে বার্সেলোনা তারকার যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।

চলতি মৌসুম দিয়ে শেষ হচ্ছে বার্সেলোনায় মেসির চুক্তি। গত মৌসুম শেষে কাম্প নউ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে, চুক্তির শর্ত নিয়ে ক্লাবের সঙ্গে জটিলতায় সেটা আর হয়ে ওঠেনি। ইচ্ছের বিরুদ্ধে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে তার পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে অনেক খবর বেরিয়েছে। মেসিকে খুব করে পেতে আগ্রহী ফরাসি চ্যাম্পিয়নরাও মাঝেমধ্যে গণমাধ্যমে বলছেন সে কথা। মেসির ভবিষ্যৎ ঠিকানা হিসেবে ওঠা নানা গুঞ্জনে আছে ম্যানচেস্টার সিটির নামও।

সম্প্রতি লা লিগার একটি অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। সেখানেই এ ব্যাপারে নিজের মত জানান গত নভেম্বরে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ৩৬ বছর বয়সী মাসচেরানো। “মেসির ব্যাপারে, আমি কখনই তাকে কোনো পরামর্শ দেব না, কারণ সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। হ্যাঁ, বন্ধু হিসেবে তার যে কোনো সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো।” “সব বড় ক্লাবেই, একটা সময় খেলোয়াড়দের দল ছাড়তে হয়। ক্লাবই শুধু রয়ে যায়।”

৩৩ বছর বয়সী মেসি মাঠে আগের মতই ক্ষুরধার আছেন বলে মনে করেন মাসচেরানো। লা লিগার শুভেচ্ছাদূত নিযুক্ত হওয়ার পর সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।“আমার মনে হয় সে ভালো খেলছে। যদিও খেলাধুলার বিচারে বার্সেলোনা এখন সেরা সময়ে নেই।” “আগের ১৫ বছরের তুলনায় চলতি মৌসুমে তার শারীরিক ভাষা ও খেলায় কোনো পরিবর্তন আসেনি।” ক্লাব পর্যায়ে মাসচেরানো সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে আট বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ জিতেছেন মোট ১৯টি শিরোপা।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

​মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো

Update Time : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১