ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

‘অত্যাচারে’ অট্টালিকা ছেড়ে আজ ভাড়াবাড়িতে ভুবন, করুণ অবস্থা ‘বাদাম কাকু’র

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ২৯১ Time View

বাদাম কাকু অর্থাৎ ভুবন বাদ্যকরের জীবনে একের পর এক ঝড়। কপিরাইট ইস্যুর পর এবার নয়া উৎপাত। চাঁদার জোর জুলুমের চোটে নিজের লাখ টাকার অট্টালিকা ছেড়ে সপরিবারের ভাগলবা কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর।

সেই ভুবন বাদ্যকরেরই এখন করুণ পরিণতি । জীবন সুদিন আসতেই কাঁচা বাদাম গান গেয়ে উপার্জনের টাকা দিয়ে গড়েছিলেন সাধের লাখ টাকার অট্টালিকা। এবার অত্যাচারের চোটে সেখানে থাকা সুখও হাত ছাড়া।

কাঁচা বাদাম গানের সুবাদে সোশাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠা ভুবন বাদ্যকর এখন মহা সমস্যায়। কপিরাইটের টাকা না পাওয়ার অভিযোগ তো তিনি তুলেছিলেনই । এবার তিনি উদ্ঘাটন করলেন লাখ টাকার অট্টালিকা ছেড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকার রহস্যের ।

ভুবন বাদ্যকর জানিয়েছেন, পকেটে পয়সা আর খ্যাতির বিড়ম্বনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আগে দুবরাজপুরের কুড়ালজুরী গ্রামে একটি ত্রিপল ঢাকা বাড়িতে থাকতেন তিনি । পরে তার বাদাম গান ভাইরাল হওয়ায় হাতে আসে লাখ লাখ টাকা । আর তারপরেই তৈরি করেন তাঁর স্বপ্নের অট্টালিকা । শুধু অট্টালিকা বলাও ভুল হবে ।

দু কাটা জমির উপর তৈরি করা তার অট্টালিকার ইন্টেরিয়ার ডিজাইন দেখলে সেটাকে কোন রাজপ্রাসাদের থেকে কম বলে মনে হয় না । কিনেছিলেন আইফোনও । কিন্তু সেই ভুবন বাদ্যকরকেই এখন লাখ টাকার অট্টালিকা ছেড়ে সপরিবারে দুবরাজপুরে থাকতে হচ্ছে ২৭০০ টাকার ভাড়া বাড়িতে।

সেই প্রসঙ্গে ভুবন বাদ্যকর বলেন, ” আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে । কখনও কেউ বলছেন মেলার জন্য টাকা দিন, কখনও কেউ বলছেন ছেলের শরীর খারাপ টাকা দিন, কখনও কেউ বলছে সংসার চলছে না টাকা দিন, কারও আবার মেয়ের বিয়ে জন্য টাকা চাই। সেই টাকার চাহিদা ২-১০ টাকা নয়, প্রায় হাজার হাজার টাকা।”

কাঁচা বাদাম খ্যাত গায়কের অভিযোগ, “একবার তো আদমপুরের একটা ছেলে সংসার চলছে না বলে টাকা চাইতে এসেছিল । তাকে টাকা না দেওয়াই সে আমার আইফোনটা কেড়ে নিয়ে চলে গিয়েছিল । তিনদিন পর আমার কাছে ৩০০০ টাকা নিয়ে ফোনটা আমাকে ফেরত দেয় ।”

এই সমস্ত কারণেই এক কথায় অতিষ্ঠ হয়ে ভুবন বাবু কুড়ালজুরির অট্টালিকা ছেড়ে দুবরাজপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন সপরিবারে । মাসে মাসে গুণছেন ২৭০০ টাকা করে ভাড়া। তবে বর্তমানে তাঁর আয় নেই বললেই চলে । কতদিন এভাবে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন তাও তিনি জানেন না । স্বাভাবিকভাবেই চিন্তায় ঘুম উড়েছে তাঁর।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

‘অত্যাচারে’ অট্টালিকা ছেড়ে আজ ভাড়াবাড়িতে ভুবন, করুণ অবস্থা ‘বাদাম কাকু’র

Update Time : ০৫:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩