ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডি সেবা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১৭৯ Time View

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ)-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। চাকরি স্থায়ীকরণ ও এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরের দুই দফা দাবিতে এ কর্মবিরতি চলছে।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দাবি আদায়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন নির্বাচন কমিশনের আইডিইএ-টু প্রকল্পের আউটসোর্সিংয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এতে এনআইডি সেবা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।

জানা গেছে, কেবল ঢাকার নির্বাচন ভবনে নয়, সারা দেশের সকল নির্বাচন কার্যালয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিয়া-২ প্রজেক্ট’র ৯ গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশনের প্রধান ফটকে দাবি আদায় না হওয়ার পর্যন্ত চলবে এই কর্মসূচি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আইডিইএ-টু প্রকল্পে বর্তমানে ২ হাজার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তারাই মাঠপর্যায়ে এনআইডির কাজ করেন। তাদের অনেকের চাকরিজীবন কর্মজীবনের প্রায় অর্ধেক পেরিয়ে গেছে।

প্রসঙ্গত, এনআইডি অনুবিভাগ ইসি থেকে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন নেওয়ার জন্য স্বতন্ত্র একটি আইন প্রণয়ন করে সরকার। তবে সেখানে বলা হয় যতক্ষণ পর্যন্ত সরকার প্রজ্ঞাপন দিয়ে কার্যক্রম না নেবে ততদিন পর্যন্ত তা ইসির অধীনেই থাকবে। সরকার আইনটি করার সময় সুশীল সমাজের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কমিশনাররা এনআইডি ইসির অধীনে রাখার পক্ষে মত দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, যেহেতু ভোটার তালিকার ভিত্তিতে এনআইডি সরবরাহ করা হয়, সেহেতু ইসির অধীনে এই কার্যক্রম থাকাই নিরাপদ। এছাড়া ইসির এই কার্যক্রমের জন্য রয়েছে দেড় যুগের দক্ষতা, অবকাঠামো। নতুন করে অন্য কোনো দপ্তরের অধীন নিলে নতুন করে লোকবল, অবকাঠামো গড়ে তুলতে হবে। এতে রাষ্ট্রের ব্যয় ও নাগরিকদের ভোগান্তি বাড়বে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডি সেবা

Update Time : ০২:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪