ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা ও আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।
আজ শুক্রবার (৯ আগস্ট) শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি-সেগুলো আমাদেরকে করতে হবে। ’
মেয়াদ যতদিনই হোক এক পর্যায়ে এসে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক।
আসিফ মাহমুদ বলেন, ‘সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব। ’
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে শপথ নেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১২ জন উপদেষ্টা শপথ নেন। পরে আজ আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, সংবিধানের ১২৩(৩)(ক) অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পূর্বের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ১২৩(৩)(খ) অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু বর্তমান অবস্থাকে ‘বিশেষ পরিস্থিতি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হলে তার সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয় বলে মত দেওয়া হয়। সে ক্ষেত্রে সাধারণ নির্বাচনের পর গঠিত সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে। ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা তারা নিজেরাই নির্ধারণ করবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

Update Time : ০১:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪