ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি। তিনি বলেন, আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।

দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছে।’

সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগের উত্তরে তিনি বলেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণ করছে।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব শফিকুল আলম

Update Time : ০৬:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫