ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩৫ দিনে ৩২ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ২২৮ Time View

চলমান ইসরায়েল ও হামাসের যুদ্ধের ৩৫ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩২ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল। এতে গাজায় সাড়ে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু।

শুক্রবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এক বিবৃতিতে হামাস শাসিত গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ৪০ হাজার ইউনিট বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আবাসন ও অবকাঠামো খাতে আনুমানিক প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলার করে। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে ৩২ হাজার টন বোমা ফেলা হয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ঘরছাড়া হয়েছেন ১৫ লাখ ফিলিস্তিনি।

Tag :

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩৫ দিনে ৩২ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল

Update Time : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩