ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

অবশেষে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত

মাত্রই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ। তবে এর মধ্যে এলো আরও বড় খবর। হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন, আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। শান্তর এই সিদ্ধান্ত বিসিবিকেও জানানো হয়েছে।

অবশেষে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি।

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন শান্ত। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে বাদ পড়ার পর থেকেই এমন আলোচনা চলছিল। সিরিজের শেষ দিনে, ম্যাচের পরের সংবাদ সম্মেলনের শেষে শান্ত নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন এই সিদ্ধান্ত।

শান্ত বলেন, দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যক্তিগত আবেগ বা কোনো ক্ষোভ থেকে নয়, বরং ড্রেসিংরুমের পরিবেশ ও দলের ভবিষ্যতের কথা ভেবেই এমনটা করেছেন। তার মতে, তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়ক দলের জন্য জটিলতা তৈরি করতে পারে। তাই সরে দাঁড়ানোই দলের জন্য ভালো হবে বলে মনে করছেন তিনি।

যদিও শান্ত জানান, অনেক আগেই তিনি ক্রিকেট পরিচালনা বিভাগকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন দাবি করেন, তার কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

টেস্ট দলের অধিনায়ক হিসেবে শান্তর সময়টা মিশ্র অভিজ্ঞতায় ভরা ছিল। ব্যাট হাতে বড় কিছু ইনিংস খেললেও, দলগত সাফল্য ছিল সীমিত। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এখন দেখার বিষয়, তার জায়গায় কে টেস্ট দলের নতুন নেতৃত্বে আসেন এবং সামনে কীভাবে দলকে গড়ে তোলা হয়। শান্ত অবশ্য ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

অবশেষে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত

Update Time : ০৬:৩৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫