ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

অস্কারে সেরা অভিনেতা-অভিনেত্রী ব্রেন্ডন ও মিশেল

এবার সেরা অভিনেতার অস্কার জিতে নিয়েছেন জনপ্রিয় মার্কিন-কানাডিয়ান অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। অন্যদিকে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো।

বাংলাদেশ সময় আজ সোমবার (১৩ মার্চ) এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

এতে বলা হয়, ‘দ্য হোয়েল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ব্রেন্ডন ফ্রেজার সেরা অভিনেতার অস্কার জেতেন। অন্যদিকে ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অস্কার জিতে নেন মিশেল।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

সেরা অভিনেত্রীর পাশাপাশি এবার সেরা পরিচালক ও পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কারও জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’।

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

অস্কারে সেরা অভিনেতা-অভিনেত্রী ব্রেন্ডন ও মিশেল

Update Time : ০৫:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩