ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি: ডিএমপি কমিশনার

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (১৫ জুলাই) সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া/শোক মিছিল উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে হোসাইনী দালান ইমামবাড়ীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। অতএব পুলিশ যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে; সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান বা চালাতে চান, সেটা যেই হোক শক্ত হাতে মোকাবিলা করা হবে।

এদিকে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তা প্রত্যাহারের আলটিমেটাম ও এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করা না হলে ১২টার পর সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।

সোমবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

Tag :
জনপ্রিয়

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি: ডিএমপি কমিশনার

Update Time : ০৭:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪