ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিটি আইনে খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৪ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক প্রবীর শিকদার। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

২০১৫ সালের ১৬ আগস্ট এ সাংবাদিকের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। ওই রাতেই গ্রেফতার হন প্রবীর শিকদার। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। ওই বছর ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

মামলার অভিযোগে বলা হয়, প্রবীর শিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মনির হোসেন পরের বছর ১৬ মার্চ চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর শিকদারের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।

Tag :

আইসিটি আইনে খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

Update Time : ০৮:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১