ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খান রিমান্ডে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ২০৪ Time View

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যা ফারুক খানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বাসা থেকে ফারুক খানকে গ্রেফতার করা হয়।

২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির একদফা আন্দোলনের সময় পল্টন এলাকায় সংঘর্ষের ঘটনায় মকবুল নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বিএনপির সমাবেশ বানচালের উদ্দেশ্যে আসামিরা তাদের দলীয় কর্মীদের দিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেন এবং বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় বিএনপি কর্মীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালানো হয়, যা মকবুলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

ফারুক খান আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খান রিমান্ডে

Update Time : ১২:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪