ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আগামীকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ২৩৭ Time View

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে আগামীকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমে গিয়ে তা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

সোমবার রাতে আবহাওয়াবিদ নাজমুল হক জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত  দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মৃদৃ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

তিনি আরও জানান, আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকাসমূহে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে যেতে পারে। দিনাজপুর, রংপুর, রাজশাহী, খুলনা, তেঁতুলিয়া, বদলগাছী, সাতক্ষীরা  এলাকায় রাত ও দিনের তাপমাত্র ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেথে পারে। ওইসব এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে, আগামীকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহ মাঝারি থেকে তীব্র মাঝারি আকার ধারণ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আগামীকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

Update Time : ০২:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩